দই ভিন্ডি (curd lady finger recipe in bengali)
#দই এর রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ঢ্যাঁড়শ গুলো ভালো করে ধুয়ে কেটে ভেজে আলাদা করে রেখে দিতে হবে ।
- 2
এবার ঐ কড়াই তে পরিমাণ মতো তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি,আদা কুচি,ও রসুণ এর কোয়া গুলো দিয়ে ভালো করে ভেজে বেটে নিতে হবে ।
- 3
এরপর কড়াই তে তেল গরম করে তাতে পেস্ট করা মশলা টা দিয়ে,লবণ,হলুদ গুড়ো,লঙ্কা গুড়ো,ধনে গুড়ো,জিরা গুড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা ঢ্যাঁড়শ গুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ।
- 4
এবার দই এর সাথে চিনি মিশিয়ে ফেটিয়ে সব্জির মধ্যে দিয়ে দিতে হবে ।লো ফ্লেম করে রান্না টা করতে হবে নাহলে দই টা ফেটে যেতে পারে ।এবার পরিমাণ মতো অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে মাখোমাখো নামিয়ে নিতে হবে ।
- 5
তারপর একটা তরকা প্যান নিয়ে তাতে অল্প তেল গরম করে তাতে জিরা,কারিয়া পাতা ও শুকনো লঙ্কা ভেজে ওর মধ্যে দিয়ে পরিবেষণ করুন ।রুটি পরোটার সাথে অসাধারণ স্বাদ ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14858656















মন্তব্যগুলি (4)