দই (Doi recipe in Bengali)

#দইএর
আজ আমি বানাবো ভাপা দই। এই গরমে দই পেটের পক্ষে খুবই উপকারী। যে দুটি উপকরণ দিয়ে আমি রেসিপিটি বানাবো দুটোই আমি বাড়িতে তৈরি করেছি।
দই (Doi recipe in Bengali)
#দইএর
আজ আমি বানাবো ভাপা দই। এই গরমে দই পেটের পক্ষে খুবই উপকারী। যে দুটি উপকরণ দিয়ে আমি রেসিপিটি বানাবো দুটোই আমি বাড়িতে তৈরি করেছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ঘরে পাতা টক দই একটা পাতলা কাপড়ে ঢেলে একটা স্টেনারের উপরে রেখে,স্টেনারটা একটা বাটির উপরে এক ঘন্টা রেখেছি।
- 2
ভালভাবে জল ঝরানোর জন্য একটা ভারী নোড়া চাপা দিয়েছিলাম।
- 3
এক ঘঃ পর দইটা একটা বাটিতে ঢেলে নিয়েছি
- 4
কনডেন্সড মিল্ক ও এলাচ গুড়ো মিশিয়ে নিয়েছি
- 5
অরেঞ্জ কালারটা দিয়েছি
- 6
চামচ দিয়ে ঘেঁটে নিয়েছি
- 7
বেশ একটা স্মুদি হবে
- 8
গ্যাসে একটা বড় বাটি বসিয়েছি
- 9
বাটির মধ্যে জল দিয়েছি, জলের উপরে একটা স্টীলের চাকতি বসিয়ে দিয়েছি
- 10
একটা বাটিতে ঘি ব্রাশ করে নিয়ে তার উপরে পেস্তা কুচি দিয়ে দইয়ের মিশ্রণটা ঢেলে দিয়েছি
- 11
বাটিটা বাটার পেপার দিয়ে ঢেকে দিয়েছি একটা স্টীলের প্লেটের উপর রেখে,প্লেটটা ঐ চাকতির উপর বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়েছি
- 12
গ্যাস লো তে দিয়ে ১৫ মিঃ জ্বাল দিয়েছি
- 13
১৫ মিঃ পর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে ২ ঘঃ রেখে দিয়েছিলাম
- 14
দু ঘঃ পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করেছি
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি