মিঠি ভাত (Mithi Bhat Recipe In Bengali)
#চালের রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চাল ধুয়ে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে।
- 2
করাইতে জল গরম করে হলুদ গুরো দিয়ে ভালো করে মিশিয়ে জল ঝরিয়ে চাল ৭৫-৮০% সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে নিতে হবে।
- 3
এবার ঘী গরম করে গরম মশলা ফোড়ন দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে একটু ভেজে ওর মধ্যে দুধ ও কেশর দিয়ে ভালো করে নেড়ে চিনি ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঘন করে নিতে হবে।
- 4
এবার জল ঝরিয়ে রাখা রাইস টা কড়াই এ দিয়ে হাল্কা হাতে ভালো করে মিশিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে হতে দিতে হবে ৫মিনিট।
- 5
৫ মিনিট পর ঢাকা খুলে পুরো দুধ টা টেনে ঝরঝরে হয়ে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে গ্যাস অফ করে ৫ মিনিট রেখে সার্ভ করতে হবে মিঠি ভাত।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14888912












মন্তব্যগুলি (6)