
চিকেন কষা (Chicken Kosa recipe in Bengali))
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইয়ে প্রয়োজন মতো রিফাইন তেল দিয়ে এলাচ, লবঙ্গ,দারুচিনি, তেজপাতা ফোড়নটা দিয়ে সুগন্ধ বেরোলে পর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজকুচি ভালোভাবে ভাজা হলে পর রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
- 2
এবার টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে আদা বাটা, জিরেগুঁড়োো, ধনেগুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো দিয়ে মসলা ভালো করে কষাতে হবে। মসলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এলে চিকেন দিয়ে আবার ভালো হবে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত না চিকেন ও মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে।
- 3
ভালোভাবে চিকেন কষা হয়ে গেলে পর প্রয়োজন মতো গরম জল দিয়ে ঢাকনাটা ঢেকে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিকেন সিদ্ধ হয়ে আসে।
- 4
চিকেন সিদ্ধ হয়ে গেলে পর গরম মসলা গুঁড়া ও ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন..."চিকেন কষা"।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14935269



মন্তব্যগুলি