কাড়া ইমিউনিটি বুস্টার (kadha immunity booster recipe in Bengali)

#immunity
এই কোভিড সিচুয়েশন থেকে বাঁচতে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই বারবার করে বলছেন বিশেষজ্ঞরা। এই ইমিউনিটি বাড়ানোরই বড় হাতিয়ার হতে পারে কাড়া।
এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আয়ুশ মন্ত্রকের তরফে একটি গাইডলাইন দেওয়া হয়েছে। যেখানে আয়ুশ ক্বাথের উল্লেখ রয়েছে। আরও সহজ করে বলতে গেলে একে আয়ুর্বেদিক কাড়া বা পাচন বলা চলে। খুব সহজেই ঘরের সামগ্রী দিয়েই আমরা তৈরি করে নিতে পারি।আসুন আমরা সকলে ইমিউনিটি বাড়িয়ে করোনাকে দূরে রাখার চেষ্টা করি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে প্যানে পরিমাণ মতো জল নিতে হবে। জল ফোটা শুরু করলেই প্রথমে দেব তেজপাতা, এক এক করে থেঁতো করে নেওয়া আদা মিশিয়ে দেব।লবঙ্গ গোলমরিচ একটু ভেঙে গুঁড়ো করে মেশাতে হবে। এরপর দারচিনি তুলসী পাতা স্টার আ্যনিস এবং থেঁতো করে নেওয়া আমলকি দিয়ে ফোটাতে হবে। জল ফুটিয়ে পরিমাণ অর্ধেক করে নিতে হবে।
- 2
এরপর মিশ্রণটিকে ঠান্ডা হতে দিতে হবে। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে।
- 3
এরপর একটি গ্লাসে এক চিমটে রক সল্ট, সামান্য পরিমাণ হলুদ, কয়েক ফোটা লেবুর রস, এক চামচ মধু এবং পরিমাণমতো মিশ্রণ দিয়ে নাড়িয়ে নিলেই তৈরি আমাদের ইমিউনিটি বুস্টার কাড়া।
- 4
এই কাড়া কাচের পাত্রে রেখে তিন থেকে চার দিন ব্যবহার করা যাবে। আসুন আমরা সকলে কোভিড বিধি মেনে চলি।করোনাকে দূরে রাখি। আমাদের সবার প্রচেষ্টায় নিশ্চয়ই আমরা সফল হব।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)