পটলান্ন (Potolanno recipe in Bengali)

#পটলমাস্টার
এইটি একটি সাবেকি নিরামিষ রান্না। অল্প উপকরণ ও খুবই তারাতারি হয়ে যায়
পটলান্ন (Potolanno recipe in Bengali)
#পটলমাস্টার
এইটি একটি সাবেকি নিরামিষ রান্না। অল্প উপকরণ ও খুবই তারাতারি হয়ে যায়
রান্নার নির্দেশ সমূহ
- 1
সমস্ত কাচা সবজি ধুয়ে কেটে নিলাম। পটল আর আলু ভালোকরে ভেজে নিলাম
- 2
ভেজে নেওয়ার পর ওই তেলে গোটা মশলা ফোড়ন দিলাম। তারপর তাতে আদা ও লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার তাতে টোমেটো দিয়ে কশিয়ে নিলাম
- 3
এরপর একে একে বাকি গুড়া মশলা, নুন, হলুদ, চিনি দিলাম। মশলা ভালোকরে কশে গেলে তাতে ভেজে রাখা পটল ও আলু দিয়ে মিশিয়ে নিলাম
- 4
এইবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে ভালোকরে মিশিয়ে ২ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে ১৫ মিনিট রান্না হতে দিলাম
- 5
১৫ মিনিট পর ঢাকা খুলে দেখলাম চাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে । এখন রান্না শেষ। গ্যাস বন্ধকরে ১ চামচ ঘী ও কিসমিস দিয়ে নাড়িয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম
- 6
গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পটলান্ন
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (2)