আঙ্গুরী রসমালাই(aangoori rosmalai recipe in Bengali)

মা মানে পৃথিবী, মা শব্দের ব্যাপ্তি অসীম।মা মানে এক আকাশ ভালোবাসা,স্নেহ মমতার সমুদ্র।কথায় আছে ভগবান প্রতি বাড়ীতে প্রতিটি বাচ্চার কাছে থাকতে পারে না বলে মা কে সৃষ্টি করেছে।মা দের চাহিদা বড়োই কম হয়, খুব অল্প তেই মা কে খুশি করা যায়। আজ মা এর পছন্দের আঙ্গুরি রসমালাই বানালাম।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে 1 লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে।এবার এর মধ্যে 50 গ্রাম চিনি মিশিয়ে নিতে হবে।
- 2
এবার ছানা টা কে খুব ভালো করে থেসে নিতে হবে। একটুও দানা থাকা চলবে না, একদম মোলায়েম করে থেসে মেখে নিতে হবে।
- 3
এবার এক চামচ কর্ণফ্লাওয়ার ছানার মধ্যে মিশিয়ে ভালো করে আবার মেখে নিতে হবে। এবার এই ছানার মন্ড থেকে ছোটো ছোটো বলের আকারে গোল্লা করে নিতে হবে,হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে।
- 4
এবার একটি বড়ো পাত্রে এক কাপ চিনি চার কাপ জল দিয়ে ফুটিয়ে রস তৈরি করতে হবে। রস ফুটে উঠলে, তৈরি করে রাখা ছানার বল গুলো ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ফোটাতে হবে পনেরো মিনিট।প্রথম 10 মিনিট ফ্লেম হাই থাকবে। তারপরে ফ্লেম লো মিডিয়াম থাকবে।
- 5
ছানার বল গুলি ভালো করে ফুটিয়ে রস ঢুকে ফুলে উঠলে, ওগুলো তুলে নিয়ে ঘন করে রাখা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 6
নর্মাল টেম্পারেচার এ এলে ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করতে হবে আঙ্গুরি রসমালাই।
Keywords
Similar Recipes
More Recipes
- নিরামিষ সয়াবিন কারি (Niramish soyabean curry recipe in Bengali)
- মিষ্টি পোলাও আর ফিশ ফ্রাই (mishti pulao fish fry recipe in Bengali)
- অল্প তেলে কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি (kolkata style chicken biryani recipe in Bengali)
- এগ চিকেন দম বিরিয়ানি (egg chicken dum biryani recipe in Bengali)
- আলু চাট (aloo chaat recipe in Bengali)

মন্তব্যগুলি