লেমন পি চিকেন (Lemon pea chicken recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন টিকে কেটে, ধুয়ে, জল ঝরিয়ে গন্ধরাজ লেবুর রস বের করে মাখিয়ে নিতে হবে।
- 2
এবার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো বেটে পেস্ট বানিয়ে নিতে হবে।
- 3
একটি কড়াইতে অল্প তেল দিয়ে চিকেনটা দিয়ে দিতে হবে। সাথে মটর সুটি ও সামান্য লবণ দিয়ে নাড়া চারা করে নামিয়ে নিতে হবে।
- 4
একই কড়াইতে তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভাজা হলে বেটে রাখা মশলার পেস্টটি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একে একে সমস্ত শুকনো মসলা গুলো দিয়ে ভালো ভাবে কষিয়ে নিতে হবে।
- 5
মশলা প্রায় কষানো হয়ে এলে চিকেনটা দিয়ে ভালো ভাবে কষাতে হবে চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত।
- 6
চিকেন সিদ্ধ ও মশলা সম্পূর্ণ কষানো হয়ে মাখা মাখা হয়ে এলে গন্ধরাজ লেবুর খোসা গ্রেট করে ২ চামচ মতো দিয়ে আরো কিছুক্ষণ গ্যাসের আঁচ কমিয়ে রান্না করলেই তৈরি লেমন পি চিকেন। বি দ্রঃ - এই পদে আলাদা করে জল দিতে হবে না মশলা বাটার জলেই রান্না হবে। প্রয়োজন হলে ১/২ কাপ জল ব্যবহার করা যেতে পারে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)