ডিম কষা (dim kosha recipe in Bengali)

Ria Ghosh @cook_26727071
#ebook06
এই সপ্তাহে আমি ধাঁধা থেকে বেছে নিয়েছি ডিম কষা
ডিম কষা (dim kosha recipe in Bengali)
#ebook06
এই সপ্তাহে আমি ধাঁধা থেকে বেছে নিয়েছি ডিম কষা
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সিদ্ধ ডিমটা তে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিতে হবে একটু।কড়াইয়ে তেল গরম করে ডিম গুলো ভাজতে হবে।
- 2
ডিম ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিতে হবে।এবার তেলের মধ্যে পেঁয়াজ ও টমেটো বাটা টা দিতে হবে।
- 3
এবার কড়াইয়ে আদা রসুন বাটা ও হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে।হালকা আঁচে ভাজতে হবে।লঙ্কা গুঁড়ো, এক চিমটে চিনি আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ভাজতে হবে।
- 4
ভাজা হয়ে গেলে অল্প গরম জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।
- 5
ফুটে গেলে ভাজা ডিম দিয়ে ভালো করে নাড়তে হবে মানে কষিয়ে নিতে হবে।
- 6
এবার গরম মশলা দিয়ে ভালো মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে দু মিনিট।তার পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ডিম কষা।খেতে খুব সুস্বাদু হয়।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15010971


















মন্তব্যগুলি