টেংরি কাবাব (tangri kebab recipe in Bengali)

#খুশিরঈদ
রমজান মাস শেষে অবশেষে এল খুশির ঈদ। সাধারণত প্রতিবছরই তার আগের বছরের তুলনায় কয়েকদিন এগিয়ে আসে ঈদ।এই খুশির দিনে অনেকেই প্রিয়জনকে শুভেচ্ছা জানান ,আত্মীয় বন্ধুদের নিমন্ত্রণ করে তাদেরকে ভালো-মন্দ খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন । আর সেই ভাবনা মাথায় রেখে তাই আজকে বানিয়েছি সুস্বাদু টেংরি কাবাব ।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ৬ টি চিকেন লেগপিসকে ভাল করে ধুয়ে পরিস্কার করে নিয়ে তাতে ছুরির সাহায্যে চির লাগাতে হবে (ছবিতে যেরকম আছে)। এরপর তাতে ২ টেবিল চামচ আদা-রসুন বাটা দিতে হবে ।
- 2
তারপর একে -একে ১/২ কাপ টক দই, ২ টেবিল চামচ কাঁচালংকা-পুদিনা বাটা ও ২ চা চামচ ছোলার ছাতু দিতে হবে ।
- 3
এবার তাতে ১ টেবিল চামচ কসুরিমেথি, ১ চা চামচ ধনে গুঁড়ো ও ১ চা চামচ জিরে গুঁড়ো দিতে হবে ।
- 4
এরপর ২ টেবিল চামচ কাশ্মিরী লাল লংকার গুঁড়ো, ২ চা চামচ শাহী গরম মশলা গুঁড়ো, ৩ টেবিল চামচ সর্ষের তেল ও স্বাদমতো নুন দিতে হবে ।
- 5
সমস্ত মশলাগুলো চিকেন লেগপিসে ভাল করে মাখিয়ে ১ ঘন্টা মতো ম্যারিনেট করতে হবে ।১ ঘন্টা পর চিকেন লেগপিসগুলো ওভেনপ্রুফ পাত্রে সাজিয়ে নিয়ে ১০ মিনিট প্রিহিট করা ওটিজিতে গ্রীল মোডে ১০ মিনিট রাখতে হবে ।
- 6
১০ মিনিট পরে চিকেন লেগপিসগুলো একবার ওলট-পালট করে দিতে হবে ও আরেকবার ১০ মিনিট গ্রীল মোডে রাখতে হবে । সবশেষে ওভেন থেকে বের করে টেংরি কাবাবের নিচের দিকটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে পাতিলেবুর টুকরো আর টকদই-পুদিনার চাটনি দিয়ে গরম-গরম পরিবেশন করতে হবে মুখোরোচক টেংরি কাবাব ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)