নলিনী সন্দেশ (nalini sandesh recipe in bengali)

Shampa Das @cook_0205
দুধের এই মালাই সন্দেশ অপূর্ব স্বাদের হয় তার উপর এতে নলেন গুড়ের সুঘ্রাণ অন্য মাত্রা এনে দিয়েছে ।
নলিনী সন্দেশ (nalini sandesh recipe in bengali)
দুধের এই মালাই সন্দেশ অপূর্ব স্বাদের হয় তার উপর এতে নলেন গুড়ের সুঘ্রাণ অন্য মাত্রা এনে দিয়েছে ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
দুধ গরম করে ১/৪ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে ঘন করে নিতে হবে । নলেন গুড় ও চিনি দিয়ে আরো কিছুক্ষন জ্বাল দিয়ে এলাচ গুঁড়ো মিশিয়ে নিতে হবে
- 2
ছানা হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিতে হবে
- 3
ঘন দুধে গুঁড়ো ছানা দিয়ে ক্রমাগত নাড়তে হবে
- 4
দুধ ও ছানার মিশ্রন নেড়ে ঘন করে মিশ্রনের সব জল শুকিয়ে ফেলতে হবে । সন্দেশের মোল্ডে একটু ঘি মাখিয়ে মিশ্রনটা ঢেলে সমান করে ছড়িয়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন প্রলেপটা মোটা বরফির মত হয় ।
- 5
রুম টেম্পারেচারে এলে ফ্রিজে রেখে ঠান্ডা করে বরফির আকারে কেটে উপরে জ্যাম বা পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15019146









মন্তব্যগুলি (4)