মটন বিরিয়ানি (Mutton Biriyani Recipe In Bengali)

#খুশিরঈদ
ঈদের উৎসব আর বাড়িতে বিরিয়ানি হবে না তাই কি হয় তাই বানিয়ে ফেললাম মটন বিরিয়ানি।আজ তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।
মটন বিরিয়ানি (Mutton Biriyani Recipe In Bengali)
#খুশিরঈদ
ঈদের উৎসব আর বাড়িতে বিরিয়ানি হবে না তাই কি হয় তাই বানিয়ে ফেললাম মটন বিরিয়ানি।আজ তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।
রান্নার নির্দেশ সমূহ
- 1
বিরিয়ানির সমস্ত গোটা মসলা শুকনো খোলায় হালকা করে ভেজে মিক্সিতে গুড়িয়ে নিতে হবে।
- 2
বিরিয়ানির চাল ৩০ মিনিট আগে ভিজিয়ে দিতে হবে।তারপর একটি পাত্রে চাল, পাতিলেবুর রস, নুন,গোটা গরম মশলা ও জল দিয়ে গ্যাসে বসাতে হবে ।৭০% মতো চাল সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিতে হবে।জল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 3
আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে তাতে নুন,জল,জাফরান, ও সাদাতেল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।প্রয়োজনে ভেজে নেওয়া যেতে পারে।
- 4
মটন দই মাখিয়ে ১ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে।তারপর প্রেসার কুকারে সাদা তেল দিয়ে তাতে তাতে তেজপাতা ও পিয়াঁজ দিতে হবে।পিয়াঁজ লাল হলে তাতে মটন দিয়ে হবে।তারপর তাতে আদা রসুন বাটা নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষাতে হবে।সামান্য জল দিয়ে ঢাকা দিতে হবে।তারপর জল শুকিয়ে তেল মতো হয়ে এলে আবার মশলা কষিয়ে আবার জল দিয়ে প্রেসারে 4 টে সিটি দিতে হবে।মাংস সিদ্ধ হলে নামিয়ে নিতে হবে।না হলে অল্প আঁচে আবার সিদ্ধ করতে হবে দেখতে হবে যেন গোলে না যায়।
- 5
এরপর বিরিয়ানির হাড়িতে প্রথমে অল্প ঠান্ডা জল ও সাদাতেল দিতে হবে।তারপর আলু দিতে হবে।তারপর হাফ ভাত।তার উপর আগে থেকে করা বিরিয়ানির মশলা দিতে হবে।তারপর মটন ও আলুবখরা দিয়ে বাকি ভাত টা দিয়ে দেব।
- 6
এরপর উপর থেকে বিরিয়ানির মশলা, আতর,গোলাপ ও কেওড়া জল,চিনি, নুন এবং আগে থেকে দুধে গোলা জাফরান উপর থেকে দিতে হবে।পিয়াঁজের বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিতে হবে।
- 7
এরপর হাড়ির ঢাকনাটা আটা মাখা দিয়ে মুড়ে দিতে হবে ।গ্যাসের উপর একটি চাটু বসিয়ে তার উপর বিরিয়ানির হাড়ি দমে বসাতে হবে।সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই বিরিয়ানি রেডি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (4)