পাঁচমিশালি সব্জী (panchmishali sabji recipe in bengali)

#স্বাদের রান্না
কুমড়ো, রাঙ্গা আলু, ঝিঙে ,আলু ,পটল ও বেগুন দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই পাঁচমিশালি সবজি তৈরি করেছি ।এটা ভাতের সাথে ভালো লাগে আবার রুটির সাথেও খারাপ লাগে না।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সমস্ত সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিতে হবে
- 2
এরপর কড়াইতে সর্ষের তেল ভালো গরম হলে ওর মধ্যে পাঁচফোড়ন,তেজপাতা ও গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ঝিঙে বাদ দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে ৭-৮ মিনিট হাই ফ্লেমে ভেজে তারপর আন্দাজমতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ২ দুমিনিট নেড়েচেড়ে ঝিঙেগুলো দিয়ে দিতে হবে।
- 3
ঝিঙে দেয়ার পর ২-৩ মিনিট নাড়াচাড়া করে ১_১.৫ কাপ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে ৭-৮ মিনিট। এই সময় চিনি অ্যাড করতে হবে।
- 4
৭-৮ মিনিট পর যখন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে জল শুকিয়ে আসবে তখন ভাজা জিরার গুঁড়ো,গরম মশলা গুঁড়ো
ও ঘি ছড়িয়েে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে পাঁচমিশালি সবজি
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)