চিকেন গলৌটি কাবাব (Chicken galouti kebab recipe in Bengali)

#খুশিরঈদ
গলৌটি কাবাব লখনউ এ খুবই প্রচলিত একটি কাবাব..এবং এই কাবাব টি ঈদে খুবই ভালো লাগবে .. গলৌটি কাবাব সাধরণত মাটন কিমা দিয়ে হয় কিন্তূ আমি চিকেন দিয়ে ট্রাই করলাম ..দারুণ লাগল তোমারও ট্রাই করো..
চিকেন গলৌটি কাবাব (Chicken galouti kebab recipe in Bengali)
#খুশিরঈদ
গলৌটি কাবাব লখনউ এ খুবই প্রচলিত একটি কাবাব..এবং এই কাবাব টি ঈদে খুবই ভালো লাগবে .. গলৌটি কাবাব সাধরণত মাটন কিমা দিয়ে হয় কিন্তূ আমি চিকেন দিয়ে ট্রাই করলাম ..দারুণ লাগল তোমারও ট্রাই করো..
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি পাত্রে চিকেন ও চর্বির কিমা,ছোলার ডাল বাটা,টকদই,সমস্ত গুড়ো ও বাটা মশলা,নুন,সামান্য চিনি,ডিম,কসুরী মেথি গুড়ো,ছোলার ছাতু (যতটা প্রয়োজন একটু আট যাতে হয় ততটা দেবে),সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটা ছোট্ট বাটি বসিয়ে তাতে কাঠকয়লা ভালো করে পুড়িয়ে লাল করে তাতে একটু ঘি বা সাদা তেল দিয়ে ধোয়া উঠলে চাপা দিয়ে 20 মিনিট রেখে দিতে হবে...
- 2
বিঃ দ্রঃ-গলৌটি কাবাব চিকেন কিমা বা মাটন কিমা যাই দিয়ে করনা কেন মাটনের ফ্যাট বা চর্বি টাই আসল এই কাবাব এ এটা দিলে এই কাবাব এ এক অন্য টেস্ট আসবে ইচ্ছে করলে মাটন কিমা দিয়ে ও করতে পারো...
- 3
20 মিনিট পর হাতে হাল্কা সাদা তেল মেখে একটু একটু করে মাংস নিয়ে কাবাব এর আকারে গড়ে নিয়ে ময়দা এ এপিট ওপিটে হাল্কা ময়দা এ কোট করে 5-7 মিনিট ফ্রিজে একটু সেট করে নিতে হবে..
- 4
প্যানে তেল ও ঘি এর মিশ্রণ 3-4 চামচ দিয়ে টিকিয়া গুলো একে একে দিয়ে ভাজতে হবে এবং প্যানে ভাজার তেল টা ব্রাশ এ নিয়ে ব্রাশ করতে করতে লাল লাল করে ভেজে তুলে নিয়ে গরম গরম পুদিনা চাটনী ও স্যালাড দিয়ে সার্ভ করো চিকেন গলৌটি কাবাব...
Keywords
Similar Recipes
More Recipes
- তন্দুরি চিকেন বিরিয়ানি (tandoori chicken biryani recipe in Bengali)
- কতায়েফ অসফিরি উইথ আশ্টা (Qatayef Asafiri with Ashta recipe in Bengali)
- চিকেন গালোটি কাবাব (chicken galouti kebab recipe in Bengali)
- পনির লাবাবদার। (Paneer Lababdar recipe in bengali)
- ক্যুরেশী কাবাব (qureshi kebab recipe in bengali)



মন্তব্যগুলি (4)