ওয়ালনাট রাবড়ি জিলাপি (Walnuts Rabri Jalebi recipe in Bengali)

#Walnuttwists
আমি আখরোট সহযোগে রাবড়ি বানিয়ে অ্যাপল জিলাবির সাথে পরিবেশণ করেছি। অ্যাপল জিলাবির সাথে রাবড়ি র যুগলবন্দী অপূর্ব এক স্বাদ সৃষ্টি হয়েছে। বন্ধুরা তোমরাও বানিয়ে দেখতে পারো,আশা করছি তোমাদেরও পছন্দ হবে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ছানা বানিয়ে নিতে হবে।
- 2
এরপর ড্রাই ফ্রুটস গুলো ঘি তে সোনালী রঙ করে ভেজে কুচি করে কেটে নিতে হবে। এবং আপেল পাতলা করে কেটে মাঝখানে চাকুর সাহয্যে গোল করে কেটে বীজ বাার করে নিতে হবে।
- 3
এরপর একটি পাত্রে ময়দা নিয়ে ওর মধ্যে দারচিনি গুঁড়ো এবং টকদই দিয়ে অল্প অল্প জল মিশিয়ে মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। এবং জিলাবী ভাজার আগে আগেই বেকিং পাউডার ও বেকিং সোডা মিশিয়ে ভালো করে ফেটিয়ে তবেই ভাজতে হবে। আগে থেকে সোডা ও বেকিং পাউডার মেশানোর প্রয়োজন নেই।
- 4
এরপর একটা পাত্রে জল ও চিনি নিয়ে ফোটাতে থাকতে হবে। যখন এক তারের ঘনত্ব হবে সেই সময় নামিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে জিলবি গুলো ব্যাটারে ডুবিয়ে একে একে তেল ছাড়তে হবে। মাঝারি আঁচে লাল করে ভেজে তুলে নিতে হবে। এবং চিনির রসে ডুবিয়ে ১ মিনিট রেখে তুলে নিতে হবে।
- 5
জিলাবি ভাজতে ভাজতে অন্যদিকে একটি পাত্রে দুধ গরম করতে দিয়ে একে একে মিল্কমেড ও ময়দা দিয়ে ক্রমাগত নেড়ে ফোঁটাতে হবে।
- 6
এরপর ফুটন্ত দুধে একে একে ড্রাই ফ্রুটস কুচি ও ছানা দুধর মধ্যে মিশিয়ে ২ মিনিট নাড়তে থাকতে হবে। এবং নামানোর আগে এলাচের গুঁড়া ছড়িয়ে দিয়ে নামাতে হবে।
- 7
এরপর জিলাবির ওপরে এই ক্ষীর ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (10)