মেথি ডাল(Methi dal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে শুকনো কড়াইয়ে মুগ ডাল ভেজে তুলে নেব। এবার ৩ রকমই ডাল একটি বাটিতে নিয়ে ধুয়ে নেব । এবার কুকারে ডাল আর জল দেব। তাতে পরিমান মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৩ টি সিটি দেব। গ্যাস বন্দ কোরে কুকার রুম তাপমাত্রায় ঠান্ডা হোতে রাখব।
- 2
কড়াই গরম কোরে তাতে তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। রসুন কুচি দিয়ে বাদামি রং হওয়া পর্যন্ত ভাজব। এবার টমেটো আর লঙ্কা দিয়ে ভাজব। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভাজব।
- 3
এবার মেথি শাক দিয়ে ভাজব। মেথিশাক নরম হোলে সেদ্ধ ডাল দিয়ে দেব। চিনি মেসাব। ডাল ফুটিয়ে পরিমান মতো ঘন কোরে ঘি মিশিয়ে গ্যাস বন্দ কোরে দেব।
- 4
এবার ভাতের সাথে পরিবেশন কোরে নেব।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15047219




মন্তব্যগুলি