ডাল পুরি (Daal puri recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
1.5 কাপ ময়দা, নুন ও ময়াম দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে কমপক্ষে 30 মিনিট.
- 2
কড়াইতে গোটা জিড়ে, গোটা ধনে ও শুকনো লঙ্কা নেড়ে নিয়ে গুঁড়ো করে ভাজা মশলা তৈরি করে নেব
- 3
এবার আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল (কমপক্ষে 2 ঘন্টা) 2টো সিটি দিয়ে প্রেসার কুকারে শেদ্ধ করে নেব একটু নুন ও 2 টো তেজ পাতা দিয়ে. শেদ্ধ করা ডাল ঠান্ডা হয়ে এলে জল ফেলে দিয়ে মিক্সার এ পেষ্ট করে নেব.
- 4
এখন একটি কড়াইতে তেল দিয়ে হালকা গরম হলে হিং দেব ও এরপর ঐ ডালের পেষ্টটা দিয়ে হালকা হাতে নাড়ব. এই সময়েই নুন, ভাজা মশলা ও গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ও নাড়ব যতক্ষণ না পুরটা ভালো ভাবে ঝরঝরা হয়.
- 5
এরপর পুর ঠান্ডা হলে ময়দার মন্ড থেকে লেচি কেটে তাতে পুর ভরতে হবে.
- 6
এরপর কড়াইতে তেল দিয়ে হালকা গরম হলে পুর ভরা লেচি তেল দিয়ে বেলে গরম তেলে ভেজে নিলেই তৈরী ডালপুরি..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15049690




মন্তব্যগুলি (2)