সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল (sajne data diye mog dal recipe in Bengali)

Priyanka Bose @cook_27768469
সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল (sajne data diye mog dal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সোনা মুগ ডাল শুকনো খোলায় ভেজে ধুয়ে নিন।
- 2
সজনে ডাটা চোচ ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখুন।
- 3
প্রেশার কুকারে তেলদিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা,পাঁচ ফোড়ন ও সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে নিন।
- 4
টমেটো কুচি করে তেলে দিয়ে ভাজুন।
- 5
আদাবাটা, হলুদ দিয়ে টমেটো র সাথে ভেজে ভেজা ডাল দিয়ে ২মিনিট নেড়ে নিন।
- 6
সজনে ডাটা দিন এক দুবার নাড়াচাড়া করে প্রয়োজন মত জল দিয়ে প্রেশার কুকার বন্ধ করে নিন।
- 7
২-৩টে সিটি দিয়ে নামিয়ে নিন।
- 8
স্টান্ডিং টাইম দিয়ে ঘি দিয়ে নেড়ে গরম গরম ভাত এর সাথে পরিবেশন করুন।
- 9
সজনে ডাটার ডাল যেমন উপাদেয় তেমনী হজম শক্তি বাড়াতে সাহায্য করে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15053067





মন্তব্যগুলি