মোতি পনির ডাল ফ্রাই(moti paneer dal fry recipe in Bengali)

#ডালশান
আমরা সকলেই জানি ডালে প্রচুর গুন আছে তাই প্রতিদিনের খাবারে ডাল থাকা খুবই প্রয়োজন। আজ আমি ডাল ফ্রাই রান্নাটি একটু অন্য রকম ভাবে করেছি।
মোতি পনির ডাল ফ্রাই(moti paneer dal fry recipe in Bengali)
#ডালশান
আমরা সকলেই জানি ডালে প্রচুর গুন আছে তাই প্রতিদিনের খাবারে ডাল থাকা খুবই প্রয়োজন। আজ আমি ডাল ফ্রাই রান্নাটি একটু অন্য রকম ভাবে করেছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে জল দিয়ে ভালো ভাবে ডাল ধুয়ে নেব।এবার কুকারে ডাল, নুন এবং হলুদ দিয়ে কুকারের ঢাকা বন্দ কোরে মাঝারি আঁচে ৪-৫ সিটি দিয়ে ডাল সেদ্ধ কোরে নেব।
- 2
এবার একটি পাত্রে পনির গ্রেট কোরে নেব। তাতে নুন এবং কর্নফ্লাওয়ার দিয়ে ১০ মিনিট মেখে নেব। এবার ছোট ছোট গোল আকারের বল বানিয়ে নেব।কড়াইয়ে সাদা তেল গরম কোরে তাতে পনিরের বল গুলি ভেজে একটি প্লেটে তুলে নেব।
- 3
অন্য কড়াইয়ে সর্ষের তেল গরম কোরে তাতে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফরণ দিয়ে হিং দিয়ে দেব। এবার পেঁয়াজ, রসুন আর আদা কুচি দিয়ে ভাজব। পেঁয়াজ ভাজা হোলে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভাজব।
- 4
টমেটো নরম হোলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কসাব। এবার সেদ্ধ করা ডাল দিয়ে দেব। ডালে চিনি মিশিয়ে নেব।
- 5
ডাল যখন ফুটবে তখন পনিরের বল গুলি দিয়ে দেব। ডাল ঘন হোয়ে এলে গরম মসলা গুঁড়ো আর ঘি মিশিয়ে নেব। এবার গ্যাস বন্দ করে দেব।
- 6
রুটি,পরোটা বা নান এর সাথে পরিবেশন কোরে নেব।
Keywords
Similar Recipes
More Recipes
- মাছের পুর ভরা পটলের দোরমা (macher pur bhora potoler dorma recipe in Bengali)
- ডাল চিকেন (Dal chicken recipe in Bengali)
- রেস্টুরেন্ট স্টাইলের ডাল ফ্রাই ( Restaurant style daal fry rcp b
- কালো চানা চাট (Kala Chana Chaat Recipe in Bengali)
- কাঁচা মুগডাল তরমুজের খোসা ও শশার শুক্তো( moog dal tarmujer khosha shosar shukto recipe in Bengal



মন্তব্যগুলি (2)