ডিমের চপ (dimer chop recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আলু ও ডিম গুলি সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। ডিম গুলো একটা সুতার সাহায্যে দু ভাগ করে নিতে হবে। আর আলু গুলো কে ম্যাস করে নিতে হবে।
- 2
এবার একটা কড়াইয়ে 1.5টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভাজতে হবে একটু লালচে হলে এর মধ্যে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, গরম মশলা,কাঁচা লঙ্কা কুচি ও।পরিমাণ মতো নুন দিয়ে কষাতে হবে।তেল ছাড়তে শুরু করলে ম্যাস করা আলুটা দিতে নেঢ়ে ভাজতে হবে যতক্ষন না পযর্ন্ত আলু আর কড়াইয়ে লেগে থাকবে না।এর মধ্যে ভাজা জিরা ও মৌরির গুঁড়ো টা ও মিশিয়ে নিতে হবে।
- 3
আলু টা ঠাণ্ডা হলে এর থেকে কিছুটা আলু হাতে নিয়ে লুচির মতো করে এর মধ্যে ডিমের আর্ধেক টা নিয়ে চপের আকারে গড়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন আলু দিয়ে ডিমটা পুরো ঢাকা থাকে কোন ফাটা যেন থাকে না।
- 4
এবার একটা বাটিতে কর্ণফ্লাওয়ার টা সামান্য নুন ও গুলমরিচ গুঁড়া মিশিয়ে হালকা ঘন করে গুলে নিতে হবে,এবার চপ টাকে প্রথমে বিস্কুটের গুঁড়ো কোডিং করে কর্ণফ্লাওয়ারে ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো তে কোডিং করে গরম তেলে ডিপফ্রাই করে নিতে হবে। টমেটো সস্, স্যালাড সহযোগে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি