টমাটোর দোলমা(Tomato dolma recipe in Bengali)

টমাটোর দোলমা(Tomato dolma recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
টমেটো ধুয়ে মাথা গোল করে কেটে ভিতরের বিজ ও অংশ একটি পাত্রে রাখতে হবে ।
- 2
তিনটি আলু ও দেড়শো পনির একসাথে মেখে নিতে হবে হাফ চামচ করে ধনে,জিরে,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,কুচানো কাজু বাদাম ও কিশমিশ গুঁড়ো পরিমান মতো নুন চিনি গুঁড়ো দিয়ে ।
- 3
এর পর পুর টিকে টমেটোতে ডুকিয়ে দিতে হবে।
- 4
কড়াইতে তিন চামচ তেল দিয়ে গরম করে কম আঁচে পুর ভরা টমেটো হালকা করে ভেজে নিতে হবে ।
- 5
এর পর হালকা ভাজা টমেটো তুলে রেখে তেলে দিয়ে বাটিতে।আর আগেই অন্য পাত্রে রাখা টমেটো থেকে বার করা বিচি ও অংশকে এক চামচ চারমগজ ও পোস্ত আর এক চামচ আদা বাটা ও নুন সামান্য দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে মশলার জন্য।
- 6
এর পর কড়াইতে গোটা জিরে আর কস্তুরি মেথি 30 সেকেন্ড এর জন্য ভেজে নিতে হবে ।তারপর মিক্সিতে বানানো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে ।এর পর হাফ কাপ গরম জল দিয়ে কষিয়ে নিয়ে কম আঁচে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট ।তারপর পুর ভরা ভাজা টমেটো গ্রেভিতে বসিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট। নামানোর সময় গুঁড়ো গরম মশলা আর হাতে পেশা কস্তুরি মেথা দিতে হবে ।এর পর গ্যাস বন্ধ করে দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে ।ব্যাস রেডি টমেটোর দোরমা।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (11)