নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি (Niramish enchorer kopta curry recipe in Bengali)

Priya roy @cook_25831519
নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি (Niramish enchorer kopta curry recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে এঁচোড় আলু কেটে ধুয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে
- 2
আলু ও এঁচোড়ের মধ্যে আদা বাটা কাঁচালঙ্কা বাটা গরম মশলা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো বেসন নুন হলুদ ও সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে গোল করে নিতে হবে
- 3
কড়াইতে তেল দিয়ে কোপ্তা গুলো লালচে করে ভেজে নিতে হবে
- 4
কড়াইতে তেল গরম করে গোটা গরম মসলা দিয়ে আদা জিরে বাটা টমেটো চারমগজ কাজু বাদামের পেস্ট দিয়ে ভালো করে মসলা কষিয়ে নিতে হবে পরিমান মত নুন হলুদ সামান্য চিনি দিতে হবে জল দিয়ে দিতে হবে
- 5
জল ফুটে গেলে ভেজে রাখা কোপ্তা গুলি দিয়ে দিতে হবে
- 6
দু তিন মিনিট পর নামানোর আগে ঘি গরম মসলা গুড়ো দিয়ে নামিয়ে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15124880











মন্তব্যগুলি