মুসুর ডালের খিচুড়ি(musur daler khichuri recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চাল ও ডাল ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিলাম
- 2
এবার ডাল চাল ও আলুর সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিলাম
- 3
অন্য কড়াতে ঘি ও তেল গরম করে আস্ত জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোরোন দিয়ে নেড়ে আদা কাঁচালঙ্কা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো কুচি নুন চিনি স্বাদ মতো দিয়ে নেড়ে চেড়ে মশলা ভালো করে কষিয়ে নিলাম
- 4
এরপর সেদ্ধ করে রাখা চাল ও ডাল টা মশলার সাথে মিশিয়ে 3/4 কাপ মতোন গরম জল দিয়ে ভালো করে ফুটতে দিলাম
- 5
মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়ে উপর থেকে আরো একটু ঘি ছড়িয়ে নাড়া চাড়া করে মিশিয়ে নিলেই তৈরি গরমা গরম মুসুর ডালের খিচুড়ি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15139705




মন্তব্যগুলি (5)