মুড়ির গোলাপ জাম (murir golap jamun recipe in Bengali)

মুড়ির গোলাপ জাম (murir golap jamun recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ৫০ গ্রাম মতো মুড়ি মিক্সার-জারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে।
- 2
এরপর গুঁড়ো করা মুড়ির মধ্যে অল্প পরিমাণে ময়দা, হাফ কাপ গুঁড়োদুধ,ভালো করে মিক্স করে নিয়ে সেটাকে একসাথে চেলে নিতে হবে। এর মধ্যে হাফ চামচ পরিমাণ এলাচগুঁড়ো,ও হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো মিশিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে নরম করে মেখে নিতে হবে।
এরপরে মধ্যে দু-চামচ পরিমাণ ঘী দিয়ে ভালো করে মেখে ছোট ছোট গোলাপ জামের বল করে নিতে হবে। - 3
এবার একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে দিয়ে, তার মধ্যে একে একে মুড়ির গোলাপজামের বল গুলো দিয়ে ভালো করে লালচে করে ভেজে তুলে নিতে হবে।
- 4
অন্যদিকে একটা পাত্রে ১ কাপ চিনি ও দু কাপ পরিমাণ জল,ও একটা থেঁতো করা এলাচ দিয়ে পাতলা করে চিনির শিরা সিম আচে বানিয়ে ফুটতে দিতে হবে।
- 5
একটু ঘন হয়ে এলে এর মধ্যে একে একে ভেজে তুলে রাখা মুড়ির গোলাপজাম বলগুলো দিয়ে ফুটতে দিতে হবে মিনিট পাঁচেক।তারপর নামিয়ে নিলেই রেডি মুড়ির গোলাপজাম।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)