দই বড়া (doi bora recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ভেজানো ডাল গুলো একসাথে মিক্সিতে বেঁটে নিন ।
- 2
পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটা বড়ো পাত্রে নিয়ে, হাত দিয়ে ফেটিয়ে নিন । (যত ভালো ফেটানো হবে বড়া ততটাই নরম ও সুস্বাদু হবে)
- 3
তেতুলের কাথ বার করে রাখা টা অল্প গরম জল, লংকা গুড়ো ও চিনি ও পরিমাণ মতো নুন দিয়ে ফুটিয়ে চাটনি বানিয়ে নিন ।
- 4
কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে বেটে রাখা ডালের, দই বড়ার সাইজের একটি একটি করে বড়া ভেজে তুলে রাখুন ।
- 5
আগে থেকে ফুটিয়ে রাখা গরম জলে (কুসুম গরম জল)বড়া গুলো ডুবিয়ে রাখুন ১০ মিনিট ।
- 6
এবার জল চিপে বড়া তুলে ফেটানো টক দই এ দিয়ে দিন ।
- 7
৩০ মিনিট পর ওপরে চাট মশালা, তেতুলের চাটনি ও সেউ ভাজা ছড়িয়ে পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15158281




মন্তব্যগুলি (2)