মুসুর ডালের তরকা(Masoor dal ka tadka recipe in Bengali)

মুসুর ডালের তরকা(Masoor dal ka tadka recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মুসুর ডাল ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম.এবার একটি বাটিতে অল্প নুন দিয়ে দুটি ডিম ফেটিয়ে রাখলাম. আর টমেটো, পেঁয়াজ ও কাঁচালঙ্কা ছোট ছোট করে কুচিয়ে রাখলাম.
- 2
তারপর একটি কড়াইতে অল্প সাদা তেল গরম করে তার মধ্যে ফেটিয়ে রাখা ডিম দিয়ে ঝুরো ঝুরো করে ভেঁজে তুললাম.তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণমতো তেল গরম করে দুটি শুকনো লঙ্কা ও গোটা সাদা জিরে ফোরণ দিয়ে তার মধ্যে এক এক করে আদা কুচি,লঙ্কা কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম. সমস্ত উপকরণ হালকা ভাজা হলে তারমধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম. পেঁয়াজ হালকা ভাজা হলে তার মধ্যে সমস্ত রকম মসলা, স্বাদ অনুযায়ী নুন ও অল্প মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম.
- 3
টমেটো নরম হয়ে এলে মুসুর ডালের জল ভালো করে ঝরিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণমতো গরম জল তার মধ্যে দিয়ে দিলাম. এক্ষেত্রে ডাল সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না.তারপর ভেজে রাখা ডিমের ঝুরো তার মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য কড়াইয়ের মুখ ঢেকে রাখলাম.
- 4
ডালের জল শুকিয়ে গেলে তারমধ্যে গরম মসলা ছড়িয়ে ভাল করে মিশিয়ে গরম গরম পরিবেশন করলাম. তৈরি হয়ে গেল মুসুর ডালের তরকা.এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেও খেতে খুব ভালো লাগবে.
Keywords
Similar Recipes
More Recipes
- ক্যাপসি সোয়া পিজ্জা(capsi soya pizza recipe in Bengali)
- ক্যাপ্সিকাম এগ ভূর্জি (capsicum egg bhurji recipe in Bengali)
- আলুর পরোটা(Aloor pur bhora moidar porota recipe in Bengali)
- ক্রিস্পি চিলি আলু (crispy chilli aloo recipe in Bengali)
- ক্যাপ্সিকাম স্টাফড প্যাটিস(capsicum stuffed patties recipe in Bengali)













মন্তব্যগুলি