বেক্ড রাইস পটেটো মুঠিয়া(Baked rice potato muthiya recipe)

#AsahiKaseiIndia
#No oil recipe
ভাত হলো মা অন্নপূর্ণার দান। তাকে তো অবহেলা করা যায় না। তাই বাসি ভাত আর আলু দিয়ে বানিয়ে নিয়ে এলাম তেল হীন মুচমুচে স্নাক্স। অপচয় ও হলো না,,, আর স্বাস্থ্যকর ও বটে!!
কি বন্ধুরা!! পছন্দ হলো তো!!

রান্নার নির্দেশ সমূহ
- 1
বাসি ভাত কে মিক্সিতে একটু মোটা মোটা করে পিষে নিতে হবে।
এবার ওতে দিতে হবে সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভাজা গুঁড়ো মশলা, আমচুর পাউডার, ধনেপাতা কুচি, লবণ দিয়ে মেখে নিতে হবে। এবার বাইন্ডিং এর জন্য অল্প সুজি দিয়ে আরেকবার মেখে নিতে হবে মন্ড আকারে। - 2
ঐ মাখা মন্ড থেকে অল্প করে ভাত আলুর মিশ্রন নিয়ে মুঠো করে গোলাকার বলের মতো গড়ে নিয়ে একটা ট্রেতে রাখতে হবে। ওভেন টা আগে থেকে ১৫০ ডিগ্রী তে ১০ মিনিট গরম করে রাইস বল্সের ট্রে টা ওভেনে দিয়ে ২০০ ডিগ্রী তে ১০ মিনিট বেক করতে হবে।
- 3
দশ মিনিট পর ওভেন খুলে একটু উল্টে দিয়ে আবার ও ১০ মিনিট বেক করলেই তৈরী হয়ে যাবে মুচমুচে রাইস পটোটো মুঠিয়া। সঙ্গে দিতে পারেন বাদাম-নারকেল-কারীপাতার চাটনী অথবা আপনার পছন্দের যে কোনো সস।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (9)