গন্ধরাজ চিকেন (Gondhoraj chicken recipe in Bengali)

#PBR
খুব কম তেল ঝাল মশলা দিয়ে রান্না টা করা হয় । বাড়ির বাচ্ছারা খুব পছন্দ করে ।
গন্ধরাজ চিকেন (Gondhoraj chicken recipe in Bengali)
#PBR
খুব কম তেল ঝাল মশলা দিয়ে রান্না টা করা হয় । বাড়ির বাচ্ছারা খুব পছন্দ করে ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
৫০০ গ্রাম চিকেন ধুয়ে ২ টেবিল চামচ টক দই, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ গোলমরিচ গুড়ো, স্বাদমত নুন, একটা গন্ধরাজ লেবুর অর্ধেকটা রস আর ১ চা চামচ গ্রেট করা লেবুর খোসা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধঘণ্টা রেখে দিতে হবে ।
- 2
কড়াইতে সাদা তেল দিয়ে এলাচ লবঙ্গ দারচিনি ও গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে একটা গোটা পেঁয়াজ বাটা ও ৫-৬ টা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিতে হবে । একটু নাড়াচাড়া করে তাতে ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষতে হবে ।
- 3
মশলা কষা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন টা দিতে হবে । হাই ফ্লেমে ৫ মিনিট নাড়াচাড়া করে ফ্লেম কমিয়ে চিকেন টা কষিয়ে নিতে হবে ।
- 4
এইবার কিছুটা গরম জল দিয়ে দিতে হবে ।
- 5
চিকেন টা সেদ্ধ হয়ে গেলে বাকি অর্ধেক লেবুর রস টা দিতে হবে এবং লেবুর পাতা গুলো দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিতে হবে ।
- 6
কিছুক্ষণ রেখে দিলেই তৈরি গন্ধরাজ চিকেন । গরম ভাত বা পোলাও এর সাথে পরিবেশন করতে হবে ।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি