চিলি পনির (Chilli Paneer recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পনির লম্বা টুকরো করে কেটে নিয়ে ডিম, লেবুর রস, কর্নফ্লাওয়ার, আদা ও রসুনের বাটা ও পরিমাণ মত নুন দিয়ে ভাল করে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণ।
- 2
এবার ক্যাপ্সিকাম, পেঁয়াজ, টমেটো, টুকরো করে কেটে নিতে হবে। কাঁচালঙ্কা কুচি করে নিতে হবে।
- 3
এবার কড়া তে পরিমাণ মত তেল দিয়ে পনির গুলো ভেজে নিতে হবে। এবার গ্যাসের ওপর প্যান বসিয়ে তেল দিতে হবে পরিমাণ মত, তারপর তেল গরম হলে প্রথমে রসুন ও আদা কুচি দিতে হবে, তারপর একে একে পেঁয়াজ, ক্যাপ্সিকাম, টমেটো ও কাচালঙ্কা কুচি দিয়ে পরিমাণ মত নুন দিয়ে নেড়ে একটু ঢেকে দিতে হবে।
- 4
কিছুক্ষণ পর ঢাকা খুলে সব ধরনের সস্ গুলো দিয়ে দিতে হবে। তারপর পনির গুলো দিতে হবে ও ভাল করে নেড়ে দিতে হবে ও অল্প পরিমাণ জল দিতে হবে। এবার জল টা ফুটে ওঠার পর এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিতে হবে। এবার জল টা শুকিয়ে গায়ে মাখানোর মত হলে, নামিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (7)