হ্যালেঞ্চা শাক আর তরমুজ এর শুক্তো (halencha shaak are tarmuj er shukto recipe in Bengali)

হ্যালেঞ্চা শাক আর তরমুজ এর শুক্তো (halencha shaak are tarmuj er shukto recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে হ্যালঞ্চা শাগ ধুয়ে নিতে হবে। কড়াই তে অল্প সরষে তেল দিয়ে তেল তাকে গরম করে শাগ তা দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে তাতে ছিটে ফোঁটা হলুদ আর নুন দিতে হইবে । ভাজা ভাজা হয়ে এলে তুলে রাখতে হবে। এবার কড়াই যে সামান্য তেল দিয়ে তাতে পাঁচফোড়ন দিতে হবে সাথে একটু রাঁধুনি ফোরণ দিতে হবে এবার তরমুজ তা দিতে ভালো করে নাড়াচাড়া করতে হবে।
- 2
এবার তাতে একটু আদা বাটা দিয়ে আবার নাড়তে হবে কিছুক্ষণ। ৩,৪মিনিট নাড়াচাড়া করার পর তাতে সরষে পোস্ত রাঁধুনি বাটা তা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ পর 1কাপ জল দিতে হবে র পরিমান মত নুন দিতে হবে এবার ঢাকা দিয়ে গ্যাস এর ফ্লামে কম করে সেদ্ধ করতে হবে। জল হালকা শুকিয়ে এলে ১কাপ দুধ দিয়ে ফোটাতে হবে।
- 3
এবার দুধ ফুটে উঠলে অর্ধেক হ্যালঞ্চা শাগ তা দিয়ে নাড়াচাড়া করে ১ চামচ চিনি (পরিমান মত) ১চামচ ঘি দিয়ে গ্যাস অফ করে দিতে হবে।। কিছুটা ভাজা সাগ ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি