চিংড়ির পুর ভরা পটলের দোলমা(chingrir pur bhora potoler doloma recipe in Bengali)

চিংড়ির পুর ভরা পটলের দোলমা(chingrir pur bhora potoler doloma recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পটল একদিকের মাথা টা অল্প করে কেটে ভেতরের বীজ সব চামচ দিয়ে কুরে বের করে নিয়েছি। এরপর নুন হলুদ মাখিয়ে পটল গুলো হাই ফ্লেমে তেলে ভেজে নিয়েছি।
- 2
চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তারপর ছুরি দিয়ে কুচি করে করে নিয়েছি।
- 3
এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে পেয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপর তার মধ্যে একে একে টমেটো কুচি, ১/৪ চা চামচ আদা বাটা, ১/৪ চা চামচ রসুন বাটা, নুন, হলুদ, দিয়ে কসিয়ে নিয়ে তার মধ্যে কুচি করা চিংড়ি মাছ দিয়েছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি।
- 4
এরপর চিংড়ি র পুর টা পটলের মধ্যে ভরে পটলের কেটে ফেলা মুখ গুলো দিয়ে আটকে দিয়েছি।
- 5
কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ও জিরে তেজপাতা ফোরন দিয়ে গন্ধ বের হলে পেয়াজ বাটা দিয়ে ভেজে নেব। এরপর একে একে জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন হলুদ দিয়েভালো করে কসিয়ে নেব। এরপর কাজুবাদামের পেস্ট ও টক দই টা দিয়ে আর একটু কসিয়ে নিয়ে একটু জল দেব। একটু ফুটে উঠলে পটল গুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখব।
- 6
১০ মিনিট পর ঢাকা খুলে পটল গুলো সেদ্ধ হলে গ্রেভি ঘন হলে ঘি ছড়িয়ে নামিয়ে নেব।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (5)