সাম্বার ডাল (Sambar dal recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ডাল ভাল করে ধুয়ে সেদ্ধ করতে বসাতে হবে। ডাল টা মোটামোটি সেদ্ধ হলে সব রকম সবজি, পেঁয়াজ ও কাঁচালঙ্কা দিয়ে দিতে হবে। এবার পুরো সেদ্ধ হলে গ্যাস বন্ধ করে দিতে হবে ও তেতুলের পাল্প টা দিয়ে মিশিয়ে দিতে হবে।
- 2
এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে তেল দিতে হবে, তেল গরম হলে শুকনো লঙ্কা, সর্ষে, মেথি, ছোলার ডাল, বিউলির ডাল, কারিপাতা ও হিং ফোড়ন দিতে হবে ও তার পর সবজি সমেত সেদ্ধ ডাল টা ঢেলে দিতে হবে ও নুন টা দিতে হবে।
- 3
এবার ডাল ফুটে ওঠার পর লঙ্কা গুরো ও সাম্বার মশলা টা দিয়ে দিতে হবে ও আরও কিছু কারিপাতা দিয়ে দিতে হবে। তারপর ভাল করে নেড়ে দিতে হবে।
- 4
তারপর ফুটে উঠলে নামিয়ে নিতে হবে ও পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15295178




মন্তব্যগুলি (6)