ম্যাঙ্গো কালাকান্দ (Mango Kalakand Recipe In Bengali)

National_Mango_Day
Mango
ম্যাঙ্গো কালাকান্দ (Mango Kalakand Recipe In Bengali)
National_Mango_Day
Mango
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা বড় মোটা প্যান এ দুধ টা জ্বাল দিতে হবে। আমের খোসা ছাড়িয়ে আম টুকরো করে কেটে মিক্সিতে পিষে আমের পিউরী বানিয়ে নিতে হবে।
- 2
এবার দুধ জ্বাল দেবার পর দুধের পরিমাণ কমে আসলে, আমের পিউরী টা মিশিয়ে দিতে হবে, আর ভালো ভাবে নাড়তে হবে। যেহেতু আমের মধ্যে টক ভাব থাকে তাই দুধ টা দানা দানা হয়ে যাবে।মিডিয়াম টু লো আঁচে আর ও ১০ মিনিট এর মতো নাড়াচাড়া করতে হবে অনবরত যাতে নিচে দুধ ধরে না যায়। আমাকে আলাদা করে ছানা বানাতে হয় নি।
- 3
১০ মিনিট পর চিনি টা মিশিয়ে নিতে হবে, আবার কিছুখন নাড়াচাড়া করে ২ টেবিল চামচ করে মিল্ক পাউডার টা দিতে হবে আর নাড়তে হবে অনবরত। এরপর সব মিল্ক পাউডার টা দিয়ে ১০ মিনিট এর মতো নাড়াচাড়া করে যখন টেক্সচার টা ঠিক মতো হয়ে আসবে তখন বুঝতে হবে আমের মিশ্রণ টা তৈরি হয়ে গেছে।
- 4
এরপর একটা কেক টিন বা যেকোন একটা বক্সে একটা বাটার পেপার বসিয়ে ওর মধ্যে ঘি ব্রাশ করে নিতে হবে। এরপর ওর মধ্যে আমের মিশ্রণ টা ঢেলে দিয়ে ভালো ভাবে চেপে বসিয়ে দিয়ে একটু ঠান্ডা হলে ১-২ ঘন্টা ফ্রিজে সেটিং হবার জন্য রেখে দিতে হবে।
- 5
এরপর ২ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটা ছুরির সাহায্যে চারপাশে একটু ঘুরিয়ে নিতে হবে, তারপর একটা প্লেটে উল্টো করে টিন টা বসিয়ে দিলে কেক এর মতো বেরিয়ে চলে আসবে ।এরপর বাটার পেপার টা উঠিয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিয়ে উপর থেকে আমন্ড্ দিয়ে সাজিয়ে দিলেই আমার তৈরি হয়ে যাবে "ম্যাঙ্গো কালাকান্দ"।
- 6
এবার একটা প্লেটে সাজিয়ে দিয়ে পরিবেশন করুন "ম্যাঙ্গো কালাকান্দ"।এটি খেতে খুব ই সুস্বাদু।
Keywords
Similar Recipes
More Recipes
- হোয়াইট চকলেট আম সন্দেশ ট্রাফল (White chocolate aam sandesh truffle recipe in Bengali)
- মুচমুচে লটে কাটলেট(muchmuche lotte cutlet recipe in Bengali)
- ম্যাঙ্গো শেক (mango shake recipe in Bengali)
- লাউ পাতায় ছোট চিংড়ি পাতুরি(lau patay choto chingri paturi recipe in Bengali)
- উচ্ছের রেজালা। (uchher rezala recipe in Bengali)






মন্তব্যগুলি (16)