মাছের সর্ষে দেওয়া (macher sorshe dewa recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ গুলি কেটে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে।
- 2
তারপর কড়াইয়ে তেল গরম করে মাছ গুলি ভালো ভাবে ভেজে নিতে হবে।
- 3
আবার কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা ও পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তারপর একে একে টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়া,হলুদ,নুন,সরষে বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো ভাবে কষাতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ৫ -১০ মিনিট ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছ গুলি দিয়ে দিতে হবে।
- 4
তারপর মাছ গুলি একটু নাড়াচাড়া করে গরম মসলা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি মাছের সরষে দেওয়া। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15307285




মন্তব্যগুলি