ইলিশ ভাপা (Ilish bhapa recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ গুলো ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তাতে লবণ,হলুদগুড়োও তেল মাখিয়ে রাখতে হবে দশ মিনিট।
- 2
দশ মিনিট পর একটি টিফিন বাটিতে কালো সরিষা,সাদা সরিষা,পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে পরিমাণমতো লবণ,হলুদগুড়োও জল দিয়ে মিশিয়ে নিয়ে তাতে মাছগুলো দিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল ও কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে 30মিনিট।
- 3
30 মিনিট পর চুলায় কড়াই বসিয়ে তাতে জল ঢেলে তাতে একটা স্টান বসিয়ে দিতে হবে।
- 4
তারপর স্টান এর উপর টিফিন বাটি বসিয়ে ভাপ দিয়ে নিতে হবে মিডিয়াম আচে 15 মিনিট।15মিনিট পর চুলা বন্ধ করে দিতে হবে।ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।তৈরি হয়ে গেল ইলিশ ভাপা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15337377





মন্তব্যগুলি (4)