চকলেট পুডিং (chocolate puding recipe in bengali)
চকলেট পুডিং (chocolate puding recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চকলেট টা নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে সেটা গরম কড়াই এর মধ্যে দেব ।এবার আঁচ টা একদম কম করে রেখে চকলেটটা গলিয়ে নেব।
- 2
চকলেট টা গলে গেলে কোকো পাউডার এবং ময়দা দিয়ে খুব ভালো ভাবে একসাথে মিশিয়ে নেব।
- 3
সবকিছু ভালোভাবে মিশে গেলে অল্প অল্প দুধ দিয়ে সবকিছু মেশাতে আরম্ভ করব। যখন সবকিছু ভালোভাবে মিশে যাবে তখন পরিমাণমতো চিনি এবং বাটার টা দিয়ে দেবো। এবং সব কিছুকে মেরে ভালোভাবে মিক্স করে নেব। ডিমের কুসুমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় মিশ্রণটা খুব ভালোভাবে নাড়তে হবে, এইসময় গ্যাস বন্ধ রাখতে হবে।
- 4
সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার গ্যাস জ্বালিয়ে দেব এবং মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়তে থাকতে হবে। যখন মিশ্রণটি একটু ঘন হয়ে আসবে তখন পাঁচটা আইস কিউব মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। বরফ দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।
- 5
এবার গ্যাস বন্ধ করে দিয়ে পুডিং ঠান্ডা হয়ে গেলে সেটি একটি বাটির মধ্যে নিয়ে, আলমন্ড কাজু বাদাম ও কিশমিশ একসাথে ভেঙে নিয়ে উপর দিয়ে ইচ্ছা মত সাজিয়ে সেটিকে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে।
- 6
চকলেট পুডিং তৈরি। এবার ফ্রিজ থেকে বের করে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)