চালকুমড়োর ঘন্ট(chalkumro ghonto recipe in Bengali)

Manashi Saha @cook_manashi27552560
চালকুমড়োর ঘন্ট(chalkumro ghonto recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চাল কুমড়ো ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আর আলু ছোট ছোট টুকরো করে কাটতে হবে।
- 2
এবার কড়াইতে সরষের তেল ভালো গরম হলে ওর মধ্যে তেজপাতা, গোটা জিরে ও মুগ ডাল দিয়ে ৩-৪ মিনিট মাঝারি আচে ভেজে নিয়ে ওর মধ্যে কেটে রাখা আলু ও কাঁচা লঙ্কা দিয়ে আরও ৩-৪ মিনিট নেড়ে চেড়ে হলুদ, জিরে গুঁড়ো ও লবণ দিয়ে কষিয়ে নিয়ে কেটে রাখা চাল কুমড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আন্দাজমতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
- 3
ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। জল যখন শুকিয়ে আসবে _চাল কুমড়ো আলু সেদ্ধ হয়ে যাবে তখন চিনি মিশিয়ে একদম শুকনো করে নিলেই রেডি হয়ে যাবে _চাল কুমড়ার ঘন্ট।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15354732








মন্তব্যগুলি (7)