দ্বাদশ রত্ন সব্জী(dwadash ratna sabji recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব সব্জী ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কেটে নিতে হবে।
- 2
এবারে কড়াইতে পরিমাণ মত তেল দিয়ে পুঁইপাতা আর টমেটো বাদ দিয়ে সব সব্জী একে একে ভেঁজে নিতে হবে।
- 3
এবারে কড়াইতে আবারো একটু তেল দিয়ে পাঁচফোরণ, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ছিড়ে ফোরণ দিতে হবে। ফোরণের গন্ধ বেরোলে আদা বাটা দিয়ে একটু নেড়ে টমেটো কুচি দিতে হবে।
- 4
এবারে সব সব্জী দিয়ে ভালো করে নেড়ে জিরা পাউডার সামান্য একটু জলে গুলিয়ে দিয়ে দিতে হবে। এবারে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে।
- 5
সব্জী কষানো হলে পরিমাণ মত জল দিয়ে ফুটতে দিতে হবে এবং ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিমিট মত মিডিয়াম আঁচে।
- 6
এবারে ঢাকা খুলে ভালো করে নেড়ে নুন দেখে চিনি দিয়ে আবারো ভালো করে নেড়ে পাউডার দুধ একটু জলে গুলিয়ে দিতে হবে এবং ভালো করে নেড়ে পুঁইপাতা দিয়ে আবারো 5 মিনিট ঢেকে রান্না করতে হবে মিডিয়াম আঁচে।
- 7
এবারে সব সব্জী ভালো মত রান্না হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে গ্যাস বন্ধ করে 2 মিনিট ঢেকে রাখতে হবে। এবারে পরিবেশন পাত্রে নামিয়ে গরম গরম পরিবেশন করা যাবে অসাধারণ স্বাদের "দ্বাদশ রত্ন সব্জী"।
Keywords
Similar Recipes
More Recipes
- ভ্যানিলা আইসক্রিম (Vanilla ice cream recipe in bengali)
- গাজরের সন্দেশ (Gajor sandesh recipe in Bengali)
- নারকেল ও পোস্ত পুরে ভরা কাঁকরোল (narkel o postor pur bhora kankrol recipe in Bengali)
- গাজরের পুরভরা তালের পিঠা (Gagarer purvara taler pitha recipe in Bengali)
- গাজরের বরফি (Gajorer barfi recipe in Bengali)













মন্তব্যগুলি (4)