বাঁধাকপির তরকারি (Bandhakopir torkari recipe in Bengali))

বাঁধাকপির তরকারি (Bandhakopir torkari recipe in Bengali))
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বাঁধাকপি, জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে, কুচি কুচি করে কেটে নিতে হবে এবং আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে।
- 2
গ্যাসে কড়াই বসিয়ে তেল দিতে হবে।তেল গরম হলে তাতে চিনি, তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিতে হবে। তারপর পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়েচেড়ে আদা বাটা, রসুন বাটা, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো ও লঙ্কাগুঁড়ো সব মশলা দিয়ে দিতে হবে।
- 3
মশলা একটু কষিয়ে নিয়ে কেটে রাখা বাঁধাকপি ও আলু আবার একবার জলে ধুয়ে কড়াইয়ে ফেলে দিতে হবে এবং একটু নাড়াচাড়া করে লবণ,হলুদ দিয়ে দিতে হবে এবং আর একবার নেড়ে গ্যাস একদম কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।
- 4
মাঝে মাঝে একবার করে কড়াই নাড়তে হবে। তারপর একটু জল দিয়ে দিতে হবে এবং আবার ঢাকা দিয়ে রাখতে হবে।কিছুক্ষণ পর বাঁধাকপি সেদ্ধ হয়ে গেলে, তৈরি হয়ে যাবে বাঁধাকপির তরকারি। এইবার ঘি ও গরম মশলা বাঁধাকপির উপর ছড়িয়ে দিয়ে আর একবার নেড়ে নামিয়ে নিতে হবে। এইবার ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করুন।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- গাজরের নিরামিষ ওমলেট (Gajor er niramish omelette recipe in Bengali)
- ক্যাবেজ রোল (cabbage roll recipe in Bengali)
- কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে মুগডাল ঘন্ট (kancha lonka diye jhinge moog dal recipe in Bengali)
- বাঁধাকপির সন্দেশ(Bandhakapir sandesh recipe in bengali)
- চিলি পাঁচমিশালি(chilli panchmishali recipe in Bengali)







মন্তব্যগুলি (3)