গোলবাড়ি কষা মাংস (golbari kosha mangsho recipe in Bengali)

গোলবাড়ি কষা মাংস (golbari kosha mangsho recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
👉প্রথমে চিকেন ভালো করে ধুয়ে তাতে,দই,অল্পআদাবাটা,পেঁয়াজবাটা,
রসুনবাটা,গোলমরিচ গুড়া,নুন হলুদ,মাখিয়ে ৩০মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। - 2
👉কড়াতে তেল গরম করে কুচানো পিয়াজ ব্রাউন করে ভেজে(বেরেস্তা)তুলে রেখে,পরে থাকা তেলটাতেই তেজপাতা ও গোটা গরমমশলাফোরণ দিতে হবে।
- 3
👉এবার ঐ তেলেই অল্প চিনি দিয়ে,একে একে অবশিষ্ট পেয়াজ,আদা,রসুন বাটা,দিয়ে কষিয়ে নিয়ে সমস্ত গুড়া মশালা গুলোদিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 4
👉বেরেস্তা কে পেষ্টকরেনিতে হবে।এবার ম্যারিনেটে করা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে,অল্প আচেঁ বারবার নেড়েচেড়ে,না হলে কড়াইয়ে লেগে যেতে পারে।
- 5
👉আগে যেহেতু নুন দিয়ে ম্যারিনেট করাহয়েছিল তো নুন টা,তাই চেখে দেখেই বাকী নুনটা দিতে হবে।আর বেরেস্তা বাটাটা মিশিয়ে নিতে হবে।
- 6
👉১কাপ জলে ১চামচ দানা চা দিয়ে ভালো করে ফুটিয়ে চায়ের লিকার বানিয়ে নিয়ে,ছেকেঁ জলটা, কষানো হয়ে গেলে মাংসে দিয়ে দিতে হবে।
- 7
👉ভালো করে কষিয়ে কষিয়ে চিকেনটা সিদ্ধ করে নিতে হবে,জলটাও শুকিয়ে নিতে হবে,একটু কালো কালো রঙ ও হয়ে থাকে এই রেসিপির চিকেন টা
- 8
👉তাহলেই গোলবাড়ি কষা মাংস তৈরী,গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷