কালি ডাল তড়কা (Kali Dal Tadka recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে তিন রকম ডালকে ১ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর প্রেসারকুকারে ডাল নিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মিডিয়াম আঁচে দুটো সিটি দিতে হবে।
- 2
এবার প্যানে তেল গরম করে তাতে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পিঁয়াজ দিতে হবে। পিঁয়াজ একটু ভাজা হলে তাতে আদা, রসুন বাটা দিয়ে আর একটু ভাজতে হবে। এবার এতে টমেটো কুঁচি দিয়ে ভাজতে হবে।
- 3
এবার এতে বাকি গুঁড়ো মসলা আর চিনি দিয়ে একটু কশিয়ে নিয়ে সেদ্ধ করা ডাল মেশাতে হবে। যদি ডাল ঘনো লাগে তাহলে একটু জল মিশিয়ে পাতলা করে নিতে হবে। লাস্টে তেঁতুলের কাথ আর কসুরি মেথিকে রোস্ট করে ছড়িয়ে দিতে হবে।
- 4
তড়কার জন্য প্যানে বাটার দিয়ে তাতে আদা, রসুন কুঁচি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে ডালের উপর ছড়িয়ে দিতে হবে। এবারে ডাল একদম রেডি, গরম গরম রুটি, নান, পরোটার সঙ্গে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15446699





মন্তব্যগুলি (7)