তালের ক্ষীর (Taler Kheer Recipe In Bengali)

শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমরা বাড়িতে নানারকম মিষ্টি আইটেম বানিয়ে গোপাল কে ভোগ নিবেদন করি, তার মধ্যে থেকে এই তালের ক্ষীর খুব ই ফেমাস আইটেম। এটি খেতে ও খুব সুস্বাদু ও খুব সহজেই বানিয়ে নেওয়া যায় খুব অল্প উপকরণ এ।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি পাত্রে দুধ গ্যাসে ফুটতে দিতে হবে। বাকি সব জিনিস হাতের সামনে গুছিয়ে রেডি করে নিতে হবে ।
- 2
এবার দুধ ফুটতে ফুটতে যখন অর্ধেক হয়ে যাবে তখন দুধ টা নামিয়ে নিয়ে একটা কড়াই গ্যাসে বসিয়ে ওর মধ্যে তালের পিউরী টা দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে। এরপর ওর মধ্যে নারকেল কোরানো আর চিনি মিশিয়ে দিয়ে আরও ২মিনিট ফুটতে দিতে হবে। এবার দুধ টা মিশিয়ে নাড়াচাড়া করতে হবে লো টু মিডিয়াম আচে ৫ মিনিট এর মতো।
- 3
এবার সবশেষে কনডেন্স মিল্ক, এলাচ গুঁড়ো, কাজু, কিসমিস মিশিয়ে ভালো ভাবে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার কিছু খন ঠান্ডা করতে দিতে হবে। আমার তৈরি হয়ে গেছে "তালের ক্ষীর"।
- 4
এবার একটা বাটিতে তালের ক্ষীর দিয়ে গোপাল ঠাকুর কে নিবেদন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (10)