মোহনথাল (mohanthal recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব উপকরন গুছিয়ে নিলাম। এখন একটা পাত্রে বেসন নিয়ে তাতে 3 টেবিল চামচ ঘী ও 2 টেবিল চামচ দুধ দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে বেসন টা দানা দানা বানিয়ে নিতে হবে। এভাবে 15 মিনিট ঢেকে রেখে দিতে হবে।
- 2
15 মিনিট পর, একটা বড় ছাকনিতে বেসন টা নিয়ে তাতে ঘষে ঘষে চেলে নিতে হবে। তাহলে একটা দানা দানা বেসন পাওয়া যাবে।
- 3
এখন একটা প্যানে বাকি ঘী গরম করে তাতে বেসন দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে যেতে হবে। 10 মিনিট পর বেসন থেকে ঘী বেড়িয়ে আসবে, আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে বেসন আরো একটু ড্রাই হয়ে আসলে আর বেসনের রং চেঞ্জ হয়ে গেলে ধীরে ধীরে দুধ মিশিয়ে দিতে হবে। এখন এটা গ্যাস থেকে সরিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে।
- 4
এই সময় একটা বাটি তে জল গরম করে তাতে চিনি, এলাচ থেঁতো ও কেশর ভেজানো জল দিয়ে ফোটাতে হবে একতারের শিরা না হওয়া পর্যন্ত। এখন, গ্যাস এ বেসনের প্যান টি বসিয়ে তাতে চিনির শিরা দিয়ে আরো কিছুক্ষণ লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে।
- 5
জল টা অল্প শুকিয়ে একটু মাখা মাখা ধরনের হয়ে এলে নামিয়ে একটা থালা বা ট্রে তে বেকিং পেপার বিছিয়ে তাতে মিক্সার টা ঢেলে সেট করে নিতে হবে। এখন উপর থেকে ড্রাই ফ্রুট কুচি ছড়িয়ে ঠান্ডা হতে দিতে হবে 3 ঘণ্টা। 3 ঘণ্টা পর পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিলেই রেডি মোহনথাল।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (15)
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊