বাঁধাকপি দিয়ে ছোলার ডাল (Badhakopi diye cholar dal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
বাঁধাকপি কেটে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। ছোলার ডাল সেদ্ধ করে নিতে হবে। আলু ছোট টুকরো করে কেটে নিতে হবে। টমেটো ছোট টুকরো করে কেটে নিতে হবে।
- 2
কড়াইতে তেল গরম করে তাতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও হিঙ ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বের হলে ওর মধ্যে আলু দিয়ে ভাজতে হবে। আলু ভালো করে ভেজে ওর মধ্যে টমেটো কুচি ও সমস্ত গুঁড়ো মসলা দিতে হবে। আদা ও কাঁচালঙ্কা একসাথে বেটে ওর মধ্যে দিতে হবে।
- 3
এবার সেদ্ধ বাঁধাকপি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে সেদ্ধ করা ছোলার ডাল দিতে হবে। পরিমান মত লবণ ও চিনি দিয়ে প্রয়োজন মনে করলে অল্প গরম জল দেয়া যাবে।৪-৫ মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে। গরম গরম লুচি বা পরোটার সাথে ভালো লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15455747













মন্তব্যগুলি (7)