জাফরানি পোলাও এবং চিকেন গুস্তাবা (Jafrani Pulao,Chicken Gustaba recipe in Bengali)

জাফরানি পোলাও এবং চিকেন গুস্তাবা (Jafrani Pulao,Chicken Gustaba recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
জাফরানী পোলাও রেসিপি
- 2
প্রথমে চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ২ চামচ ঘি এবং ১ চামচ গরম মশলা দিয়ে মেখে রাখতে হবে। দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রাখতে হবে এবং চালের সাথে মেখে নিতে হবে।
- 3
এবার একটি কড়াইতে বাকি ঘি টা দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একে একে কাজু, কিসমিস এবং কুচানো আমন্ড বাদাম দিয়ে সামান্য ভেজে নিয়ে মেখে রাখা চাল দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে একে একে স্বাদমতো লবণ, চিনি, ফুড কালার, গরম মসলা এবং আন্দাজমতো জল দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে।
- 4
গ্যাসের আঁচ লো থেকে মিডিয়াম রেখে ১০-১২ মিনিট রান্না করে ঢাকনা সরিয়ে দেখতে হবে চাল সঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা এবং জল শুকিয়ে গেছে কিনা।
- 5
জল শুকিয়ে ঝরঝরে হয়ে গেলেই তৈরি জাফরানি পোলাও।
- 6
চিকেন গুস্তাবা রেসিপি
- 7
প্রথমে চিকেনটি ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার রসুন বাটা, আদা বাটা একটা ডিম এবং চিকেন টি একসাথে পেস্ট করে নিতে হবে।
- 8
বেটে রাখার চিকেনের সাথে ১ চামচ গোলমরিচের গুঁড়ো, ২ চামচ সাদা তেল, স্বাদমতো লবণ দিয়ে মেখে ২০ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে।
- 9
এবার একটি বড় পাত্রে টক দই নিয়ে তার সাথে ২ চামচ তেল,স্বাদমতো লবণ, বাকি গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, চিনি, ২ টি ডিম এবং কয়েক কোয়া রসুন বাটা ও সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।
- 10
এবার গ্যাস এ দইয়ের মিশ্রণটি বসিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার কিছুটা জল দিয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে।
- 11
তারপর বেটে রাখা চিকেন থেকে ছোট ছোট বল তৈরি করে নিয়ে ফুটতে থাকা দইয়ের মিশ্রণের মধ্যে একে একে ছেড়ে দিতে হবে।
- 12
বলগুলি ফুটে প্রায় দ্বিগুণ আকার হয়ে এলে গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে।
- 13
আরেকটি কড়াইতে তেল গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজ টি লালচে করে ভেজে নিতে হবে এবং রান্না টিতে মিশিয়ে দিলেই তৈরী চিকেন গুস্তাবা।
Keywords
Similar Recipes
More Recipes
- নিরামিষ শাহী পনির (shahi paneer recipe in bengali)
- চিকেন কোফ্তা বিরিয়ানি (chicken kofta biryani recipe in bengali)
- ভেটকি মাছের ঝাল ফ্রেইজি (Bhetki macher jalfrezi recipe in bengali)
- শাহী পনির (Shahi Paneer Recipe In Bengali)
- ম্যাগি মাফিন টপিং উইথ চীজি পনির (maggi muffin topping with cheesy paneer recipe in Bengali)





মন্তব্যগুলি (3)