চিকেন স্যুপ (Chicken Soup Recipe In Bengali)

Sujala Sarkar @cook_30332309
চিকেন স্যুপ (Chicken Soup Recipe In Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব সবজি টুকরো করে কেটে নিতে হবে এবং লেবুর রস বের করে নিতে হবে।
- 2
এবার সামান্য জলে কর্ন ফ্লাওয়ার গুলে নিতে হবে এবং একটি পাত্রে ডিম ফেটিয়ে নিতে হবে।
- 3
এরপর চিকেনটি অল্প জলে সিদ্ধ করে ছোট ছোট করে ছিড়ে নিতে হবে।
- 4
এরপর একটি কড়াইতে বেশ কিছুটা পরিমান জল দিয়ে গাজর ও বিন্স গুলো দিয়ে দিতে হবে। ফুটে উঠলে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরো কিছুক্ষন ফুটিয়ে নিতে হবে।
- 5
সবজি প্রায় সিদ্ধ হয়ে এলে চিকেন
টা দিয়ে আরো কিছুক্ষন ফুটতে দিতে হবে। এবার সবজি সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে ফেটিয়ে রাখা ডিম এবং গুলে রাখা কর্ন ফ্লাওয়ার টা মিশিয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে। - 6
এরপর তাতে একে একে বাটার, লবন, চিনি, ভিনিগার মিশিয়ে আরো কিছুক্ষন ফুটিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দেব।
- 7
এবার গোল মরিচগুঁড়ো ও লেবুর রস ছড়িয়ে পরিবেশন করবো গরম গরম চিকেন স্যুপ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15504550



মন্তব্যগুলি (2)