অ্যারাবিয়ান স্টাইল চিকেন বিরিয়ানি (Arabian chicken biryani recipe in Bengali)

অ্যারাবিয়ান স্টাইল চিকেন বিরিয়ানি (Arabian chicken biryani recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন গুলোকে ধুয়ে নুন, ১ চামচ আদা রসুন বাটা, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে।
- 2
এবার প্যানে তেল আর বাটার গরম করে তেজপাতা, গোলমরিচ, গরম মসলা ফোড়ন দিয়ে পিঁয়াজকে একটু লাল করে ভেজে নিতে হবে। এবার এতে টমেটো পেস্ট, টমেটো পিউরি আর বাকি আদা রসুন বাটা দিয়ে কষতে হবে। তারপর সব রকম গুঁড়ো মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিকেন গুলো দিতে হবে।
- 3
চিকেন ভালো করে কষা হলে ৪ কাপ জল দিয়ে কম আঁচে চাপা দিয়ে চিকেনকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ চিকেন গুলো তুলে নিয়ে ঐ জলেই ভেজানো চাল আর লেবুর খোসা দিতে হবে। চাপা দিয়ে কম আঁচে চাল সেদ্ধ করতে হবে।
- 4
এবার আর একটি প্যানে ঘি দিয়ে বেরিস আর আলমণ্ডকে ভেজে তুলেনিতে হবে। তারপর ঐ প্যানেই বাটার দিয়ে চিকেন গুলোকে রোস্ট করতে হবে।
- 5
এবার একটি বড়ো পাত্রে রাইস নিয়ে তাকে সমান করে ছড়িয়ে দিয়ে তর উপর চিকেনের পিস রেখে ভাজা বেরিস, আলমণ্ড আর ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (15)