মাছের মাথা দিয়ে মুগের ডাল(macher matha diye moonger dal recipe in Bengali)

Chameli Chatterjee @cook_23071175
মাছের মাথা দিয়ে মুগের ডাল(macher matha diye moonger dal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি শুকনো কড়াইয়ে মুগের ডালটা একটু ভেজে নিয়ে নামিয়ে জল দিয়ে ভালো ভাবে ধুয়ে নিতে হবে।তারপর প্রেসারকুকারে পরিমান মতো জল দিয়ে সেদ্ধকরে নিতে হবে।
- 2
মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিতে হবে।কড়াইয়ে তেল গরম করে মাছের মাথাটা ভালো ভাবে ভেজে তুলে রাখতে হবে।
- 3
কড়াইয়ে আবার তেল দিয়ে তাতে গোটা জিরে, গোটা গরমমশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোরন দিতে হবে।আদা বাটা আর সব গুঁড়ো মশলা,নুন,চিনি,দিয়ে ভালো ভাবে কষিয়ে নিতে হবে।
- 4
এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে সেদ্ধ ডাল টা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে।ফুটে উঠলে ঘি,গরমমশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15541483



মন্তব্যগুলি (3)