মাটন হান্ডি বিরিয়ানি (mutton handi biryani recipe in Bengali)

মাটন হান্ডি বিরিয়ানি (mutton handi biryani recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব গোটা মশলা শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিতে হবে।
- 2
চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে জল ধরিয়ে রাখতে হবে।
- 3
মাংস আর আলু তে নুন, টক দই, তৈরি মশলা ২ চামচ পেঁয়াজ আদা রসুন বাটা l,লঙ্কা গুঁড়ো ৪ চামচ ঘি সব মাখিয়ে ৮ ঘণ্টা রাখতে হবে।
- 4
এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লালনকরে ভেজে বেরেস্তা বানাতে হবে।
- 5
এর পর ওই তেলে মাংস দিয়ে কষাতে হবে। মাংস অর্ধেক সেদ্ধ হলে তাতে আলু দিতে হবে। এর পর আরো ২ চামচ মশলা দিয়ে কেওড়া জল দিয়ে কষান হবে। একদম ধিমে আঁচে। মাংস ৮০% সেদ্ধ হবে।
- 6
এর পর জল ফুটে দিয়ে তাতে ১ চামচ বিরিয়ানি মশলা আর পরিমাণ মত নুন দিয়ে ফুটে উঠলে তাতে চাল দিতে হবে। চাল প্রায় 70% সেদ্ধ হলে ভাত টা নামাতে হবে।
- 7
এবার হাড়িতে নিচে আলু আর মাংস দিতে তার পর ভাত, বেরেস্তা এভাবে লেয়ার করতে হবে।
- 8
ঘি গলিয়ে তাতে দুধ, খোয়া ক্ষীর, কেশর দিয়ে ভালোভাবে গুলে ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে।
- 9
শেষে হাঁড়ির মুখে ঢাকনা দিয়ে চারপাশে আটা মাখা দিয়ে আটকে দিতে হবে।
- 10
30মিনিট একদম লো ফ্লেমে রান্না হবে। তার পর আরো 30মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে হারি খুলতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি