চিকেন মহারানী(Chicken maharani recipe in Bengali)

#MSR
আজ শুভ মহালয়ার আনন্দঘন দিনে আমি রান্না করব চিকেন মহারানী।
চিকেন মহারানী(Chicken maharani recipe in Bengali)
#MSR
আজ শুভ মহালয়ার আনন্দঘন দিনে আমি রান্না করব চিকেন মহারানী।
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন ভাল করে ধুয়ে নিয়েছি
- 2
চিকেনে টক দই, কসুরি মেথি, আদা,রসুন,নুন,ভাল করে মেখে ৩০ মিঃ রেখে দিয়েছিলাম
- 3
আদা,পেঁয়াজ, রসুন,কাঁচালংকা পেস্ট করে নিয়েছি
- 4
ধনে,জিরে,মৌরি হালকা ভেজে হাফ ডাস্ট করে নিয়েছি
- 5
কাজু, আমন্ড ২/৩ চামচ দুধ দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি
- 6
এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেল দিয়েছি।
- 7
তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়েছি। হালকা ভেজে আদা, রসুনের পেস্ট দিয়ে ভেজে নিয়ে চিকেন দিয়ে দিয়েছি।
- 8
নেড়েচেড়ে দিয়েছি। একটু কষানো হলে বাদামের পেস্ট দিয়েছি। চিনি দিয়েছি। জিরে, ধনে,মৌরি গুড়ো হাফ দিয়ে সমানে নাড়তে হবে। দেখতে হবে তলায় যেন লেগে না যায়।
- 9
টক দই দিয়েছি তাই জল বের হবে আলাদা করে আর জল দিতে হবে না।
- 10
এবার দুধ দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়েছি
- 11
৫/৬ মিঃ পর ঢাকা খুলে বাঁকি জিরে, ধনে,মৌরির গুড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি।
- 12
একটা বাটিতে ঢেলে পরিবেশন করেছি
টিপস
কুকস্ন্যাপগুলি
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি